1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে পেলেন ভিভিআইপি প্রটোকল ভালুকায় বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা শেখ হাসিনা বেঁচে আছেন কি না, জানি না: প্রতিমন্ত্রী নুর দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে: চিফ প্রসিকিউটর নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, সংকটাপন্ন ৪ শিক্ষার্থী আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাজিতপুরে শিক্ষার্থী পরিবহনের বিআরটিসি বাসে আগুন নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপির বাড়িতে হামলা-ভাঙচুর বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, আটক ২ ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করবে সরকার

ভালুকায় বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ময়মনসিংহের ভালুকায় একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রতিষ্ঠানটি থেকে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ভালুকা পৌর শহরের গফরগাঁও রোড এলাকায় অবস্থিত বি-বাড়িয়া বেকারিতে এ অভিযান চালানো হয়। খাদ্যপণ্যের মান যাচাই এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় পরিচালিত তদারকিতে প্রতিষ্ঠানটির উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থায় অনিয়ম ধরা পড়ে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেকারির মালিক মুক্তা বেগমকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় এ জরিমানা করা হয়।

এ সময় বেকারিতে সংরক্ষিত ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা জব্দ করা হয়। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় জব্দ করা এসব আটা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মাহবুব আরেফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি