1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব এতিম শিশু দিবস, এতিমদের অধিকার ও কল্যাণ নিশ্চিতের আহ্বান শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান লাইসেন্স জটিলতায় নেত্রকোনায় অটো-মিশুক চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনের দাবি, সেতুমন্ত্রীকে ডেপুটি স্পিকারের চিঠি বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, অটোচালক আটক ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে আগুন, গ্রেপ্তার দাবিতে আমরণ অনশন নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ডিসেম্বরের বিজয় দিবস ঘিরে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে আগামী ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিব জানান, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পাটজাত পণ্য নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান কম হলেও দেশটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে উন্নত দেশগুলোর কাছ থেকে জলবায়ু অর্থায়নে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হবে।

সালাহউদ্দিন নোমান আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ নিজের অবস্থান তুলে ধরবে। উন্নত দেশগুলো আগে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ সব সময় সেই সহায়তা পায় না। সম্মেলনে এ ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যারা

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, মিডিয়া টিম ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও সফরসঙ্গী হিসেবে থাকবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি