1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, সংকটাপন্ন ৪ শিক্ষার্থী আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাজিতপুরে শিক্ষার্থী পরিবহনের বিআরটিসি বাসে আগুন নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপির বাড়িতে হামলা-ভাঙচুর বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, আটক ২ ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করবে সরকার দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শেরপুরের গারো পাহাড়ে এবার হাতির আতঙ্কে মানুষ নয়, আতঙ্কে হাতিরাই! এসপির আশ্বাসে ময়মনসিংহে অনশন প্রত্যাহার ছাত্রনেতাদের

আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি জটিলতা দেখছে না সরকার। প্রত্যর্পণ চুক্তি ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সাধারণ অপরাধে অভিযুক্ত নন; তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। এ ধরনের অপরাধের গুরুত্ব সাধারণ হত্যাকাণ্ডের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের মৌলিক মানবাধিকার প্রসঙ্গে সংবিধানের বিধানের কথাও উল্লেখ করেন উপদেষ্টা।

ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে অতীতে আইনি জটিলতার কথা বলা হলেও দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে তাঁকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হবে।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান জানান, একটি আইনজীবী প্রতিষ্ঠান ভারতের দিল্লিতে চিঠি পাঠালেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাই এ বিষয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ বিচারিক প্রক্রিয়ার নিয়মিত অংশ এবং যথাসময়ে তা সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, একজন দণ্ডিত অপরাধীকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রক্রিয়া ও আইন মেনে চলাই সরকারের লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত পদ্ধতিতে নয়, বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি