1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈশ্বরগঞ্জে বিশ্বেশ্বরী স্কুলে ১০ জন শিক্ষক অনুপস্থিত ৭ নভেম্বর উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের নির্দেশ হালুয়াঘাটে শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত তেলিখালী যুদ্ধ দিবস বাকৃবিতে কনসার্ট, হলগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সড়ক সংস্কারের দাবি ছাত্রদলের শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেরপুরে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ৮০ ছাত্রী নিহতের প্রতিবাদে আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭ নভেম্বর উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছে সরকার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে, ৭ নভেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি অফিস, আধা-সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

এ ছাড়া বিদেশে বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা কার্যকর থাকবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনসংক্রান্ত সরকারি নির্দেশিকায় দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দিবসটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রাষ্ট্রীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতীয় কর্মসূচির পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন আয়োজনের উদ্যোগ রয়েছে।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি