1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’ এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের ফাঁদে লালবাগ সার্কেলের সার্ভেয়ার শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৩৩ সদস্যের কমিটি, মেয়াদ তিন মাস নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন পুরো পৌর শহর প্রায় এক মাস পর কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন ময়মনসিংহে জামায়াত নেতার ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পদ স্থগিত

বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিক নেতারা এতে সন্তুষ্ট বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি সরকার পূরণ করেছে। মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের সন্তুষ্টির বিষয়টিও সামনে এসেছে। তবে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।

সালাহউদ্দিন আহমেদ জানান, সোমবার গার্মেন্টস ও নিট খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি মালিকপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে। সেখানে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়—এমন মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, মজুরি বোর্ডে আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণের সুযোগ রয়েছে। এ অবস্থায় অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ থাকা উচিত নয়। বন্ধ কারখানাগুলোও দ্রুত চালুর ব্যবস্থা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ডিসেম্বরকেন্দ্রিক ছিল কি না এবং গোয়েন্দা তৎপরতায় ঘাটতি ছিল কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এবং হীন স্বার্থ চরিতার্থ করতে অতীতের ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অপচেষ্টা সরকার কঠোর হাতে দমন করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি