1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেরপুরে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ৮০ ছাত্রী নিহতের প্রতিবাদে আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’ এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের ফাঁদে লালবাগ সার্কেলের সার্ভেয়ার শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৩৩ সদস্যের কমিটি, মেয়াদ তিন মাস নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন পুরো পৌর শহর

শেরপুরে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ৮০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, আহতদের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল থেকে কুকুরের একটি দল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। এ সময় সামনে পাওয়া নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। অন্য আহতরাও হাসপাতালে এলে প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা দেওয়া হবে।

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ বলেন, আহত রোগীদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।

কুকুরের কামড়ের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি