1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জামায়াত নেতার ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পদ স্থগিত ময়মনসিংহে ২৩৪ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন মন্ত্রিসভার আন্দোলনকারীরা ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধনে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা স্বামীর করা অর্থ আত্মসাতের মামলায় কারাগারে স্ত্রী ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান জামালপুরে ভুল লাইনে ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন শত শত যাত্রী মাসকান্দা বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১১টি দোকান তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন মন্ত্রিসভার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়েছে—দুটি শুক্রবার ও দুটি শনিবার।

এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে—একটি শুক্রবার ও দুটি শনিবার।

নাসিমুল গনি বলেন, সাপ্তাহিক ছুটির সাত দিন—তিনটি শুক্রবার ও চারটি শনিবার—বাদ দিলে ২০২৭ সালে সরকারি ছুটি কার্যকর হবে মোট ২২ দিন। মন্ত্রিসভা ছুটির তালিকাটি অনুমোদন করেছে।

তিনি আরও জানান, সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের জন্য বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা বৈসাবি বা নিজস্ব প্রধান সামাজিক উৎসব উদ্‌যাপনে দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন।

এর আগে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি