1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাসকান্দা বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১১টি দোকান তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জুলাই আন্দোলনে গুলিবিদ্ধের ঘটনায় হত্যাচেষ্টা মামলা, বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা গৌরীপুরে ১০৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ গাজীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া কৃষক কার্ডে মোবাইলেই মিলবে আবহাওয়ার আগাম বার্তা সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান

তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

সালমান সাদিক শাওন, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে অবরোধের প্রায় তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন ময়মনসিংহ নটরডেম কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দীর্ঘ সময় অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরের দিঘারকান্দা বাইপাস মোড় থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১টার দিকে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, রাজীব পরিবহনের বাস বেপরোয়াভাবে চলাচলের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তাঁদের দাবি।

গত ২ অক্টোবর ময়মনসিংহ নগরের পূর্ব গন্দ্রপা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন ছিলেন।

এ ছাড়া গত রোববার সকালে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় রাজীব পরিবহনের বাসচাপায় নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকিউল ইসলাম নিহত হন। এসব ঘটনার পর রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং পুলিশের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করেছেন তাঁরা। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জনদুর্ভোগের বিষয়টি বুঝিয়ে শিক্ষার্থীদের বিকেল ৪টার দিকে মহাসড়ক থেকে সরানো হয়েছে। রাজীব পরিবহনের বাস মহাসড়কে চলাচল বন্ধ করা হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি