1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা স্বামীর করা অর্থ আত্মসাতের মামলায় কারাগারে স্ত্রী ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান জামালপুরে ভুল লাইনে ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন শত শত যাত্রী মাসকান্দা বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১১টি দোকান তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জুলাই আন্দোলনে গুলিবিদ্ধের ঘটনায় হত্যাচেষ্টা মামলা, বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা

জামালপুরে ভুল লাইনে ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন শত শত যাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে ভুল লাইনে ঢুকে পড়েছিল ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস। তবে চালকের তাৎক্ষণিক সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা বিলম্বের পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জামালপুরগামী ট্রেনটির নরুন্দি স্টেশনের দুই নম্বর লাইনে প্রবেশ করার কথা ছিল। কিন্তু ভুলবশত সেটি পরিত্যক্ত তিন নম্বর লাইনে ঢুকে পড়ে।

স্টেশনের মাঝামাঝি কাটা লাইনের কাছে ক্রস পিলার দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনটি পেছনে নিয়ে ক্রসিং ঠিক করে নির্ধারিত দুই নম্বর লাইনে প্রবেশ করানো হয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।

স্টেশনের ব্যবসায়ী বকুল মিয়া জানান, ট্রেনটির দুই নম্বর লাইনে প্রবেশ করার কথা থাকলেও সেটি তিন নম্বর লাইনে চলে যায়। তবে ট্রেনের গতি কম থাকায় এবং চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

জানা গেছে, পাথর নামানোর জন্য তিন নম্বর লাইনের অর্ধেক অংশ সচল রাখা হয়েছে। ওই লাইনের পয়েন্ট ম্যানুয়ালি পরিবর্তন করতে হয়।

পয়েন্টসম্যান মুজিবুর রহমান ভুলের বিষয়টি স্বীকার করে জানান, পাথরবাহী ট্রেন আসার কারণে বারবার পয়েন্ট পরিবর্তন করতে হয়। এ কারণেই ভুলটি হয়েছে।

এ বিষয়ে নরুন্দি রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার দেওয়ান হারুন সালাফী বলেন, ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তন করার কথা থাকলেও তা করা হয়নি। ভুলবশত ট্রেনটি তিন নম্বর লাইনে চলে গিয়েছিল। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি