1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জামায়াত নেতার ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পদ স্থগিত ময়মনসিংহে ২৩৪ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন মন্ত্রিসভার আন্দোলনকারীরা ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধনে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা স্বামীর করা অর্থ আত্মসাতের মামলায় কারাগারে স্ত্রী ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান জামালপুরে ভুল লাইনে ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন শত শত যাত্রী মাসকান্দা বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১১টি দোকান তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

ময়মনসিংহে ২৩৪ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

সালমান সাদিক শাওন, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৩৪ বোতল বিদেশি মদসহ মো. হৃদয় হোসেন সোহাগ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর কোম্পানি, এসআরবি-১৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর) সদর কোম্পানি, এসআরবি-১৪, ময়মনসিংহের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার (১ নভেম্বর) রাতে নগরীর ঢাকা বাইপাস মোড়সংলগ্ন তাকওয়া থাই অ্যান্ড গ্লাস হাউসের সামনে এ অভিযান চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসায় আভিযানিক দল। পরে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় গাড়ির চালক হৃদয় হোসেন সোহাগের দেখানো ও বের করে দেওয়ার ভিত্তিতে গাড়ির পেছনের ডালা ও আসন থেকে তিনটি বস্তা এবং নয়টি কার্টনে রাখা ২৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অভিযানে মদ পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, গ্রেপ্তার হৃদয় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে প্রাইভেটকারে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মদ ও জব্দ করা মালামালসহ ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সদর কোম্পানি, এসআরবি-১৪।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি