1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে ট্রাইব্যুনালের হালুয়াঘাটে এক মিনিটের ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত অপ্রতিম হত্যার বিচার রামিসার মামলার মতো দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনিয়ে নিতে অপ্রতিমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা: পুলিশ দেশজুড়ে ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ডিএমপির চার এডিসিকে নতুন দায়িত্বে পদায়ন কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ উদ্ধার, আটক ১ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়মের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে।

রাত সোয়া আটটার পর সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান বলে জানা গেছে।

মরিয়ম খাতুনকে ঘিরে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হয়। গত জুলাইয়ে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি জানিয়েছিলেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২২ জুলাই জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিও দেওয়া হয়।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত পুলিশি তদন্তের ফলাফল বা মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা ও তদন্ত কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি