1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি গাজী নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশ জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে ট্রাইব্যুনালের হালুয়াঘাটে এক মিনিটের ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত অপ্রতিম হত্যার বিচার রামিসার মামলার মতো দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনিয়ে নিতে অপ্রতিমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা: পুলিশ দেশজুড়ে ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে ঢাকায় ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি দেশে পৌঁছান।

সফরকালে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী আয়োজনে অংশ নেন সেনাপ্রধান।

জাপান সফরের কর্মসূচিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও ছিল। এতে ক্রীড়া খাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের অংশগ্রহণে আয়োজিত একটি মতবিনিময় সভায় যোগ দেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সংশ্লিষ্টদের মতে, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রের অগ্রগতি ও বৈশ্বিক পরিসরে দেশের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি