1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল গোবিন্দগঞ্জে বৌ-ভাতের অনুষ্ঠানের জন্য জবাই গরু চোরাই, বরের বাবা গ্রেপ্তার পুলিশের গাড়ি সংকট কাটাতে ঈশ্বরগঞ্জ থানায় কভার ভ্যান দিলেন এমপি মাজেদ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ রাজধানীর ৪ বারে অভিযান নিজ বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম শেখ হাসিনাকে হস্তান্তর নিয়ে ভারতের অবস্থান জানালেন দীনেশ ত্রিবেদী ট্রাম্পের দেওয়া নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রোগী পরিবহনের জন্য ব্যবহৃত মোংলা পোর্ট পৌরসভার একটি অ্যাম্বুলেন্সে ছাগল বহনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৯ সেপ্টেম্বর রাতে। খুলনা জিরো পয়েন্ট এলাকায় মো. শরীফুল নামের অ্যাম্বুলেন্সচালক ছয়টি ছাগল গাড়িটিতে তোলেন। ওই সময় একজন ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মোংলা থেকে খুলনায় রোগী নামিয়ে ফেরার সময় অ্যাম্বুলেন্সে করে ছাগলগুলো মোংলায় নিয়ে আসা হয়। ছাগলগুলোর মালিক ব্যবসায়ী মো. রশিদ।

রশিদের ভাষ্য, তিনি চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসেন। সেখানে অন্য কোনো যানবাহন না পেয়ে সিগন্যাল দিয়ে অ্যাম্বুলেন্সটি থামান। পরে ছয়টি ছাগল ওই অ্যাম্বুলেন্সে করে মোংলায় নিয়ে আসেন। এ জন্য চালককে কোনো টাকা দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে অ্যাম্বুলেন্সচালক শরীফুল বলেন, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটাই প্রথম। এ জন্য তিনি কোনো অর্থ নেননি বলেও দাবি করেন। তবে টাকার বিনিময়ে তিনি প্রায়ই অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করতেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর শুক্রবার (২ অক্টোবর) পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সচালক শরীফুলের কাছ থেকে গাড়িটির চাবি নিয়ে যায়।

এ ঘটনায় মোংলা পোর্ট পৌরসভায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমীর বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি