1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে বৌ-ভাতের অনুষ্ঠানের জন্য জবাই গরু চোরাই, বরের বাবা গ্রেপ্তার পুলিশের গাড়ি সংকট কাটাতে ঈশ্বরগঞ্জ থানায় কভার ভ্যান দিলেন এমপি মাজেদ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ রাজধানীর ৪ বারে অভিযান নিজ বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম শেখ হাসিনাকে হস্তান্তর নিয়ে ভারতের অবস্থান জানালেন দীনেশ ত্রিবেদী ট্রাম্পের দেওয়া নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড রাড্ডায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের নেতা গ্রেপ্তার কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের পারমাণবিক জ্বালানির চালান

গোবিন্দগঞ্জে বৌ-ভাতের অনুষ্ঠানের জন্য জবাই গরু চোরাই, বরের বাবা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের বৌ-ভাতের আয়োজনকে কেন্দ্র করে চোরাই গরু জবাইয়ের অভিযোগে বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি যাওয়া গরুর মাংস, মাথা, চামড়া ও পা জব্দ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে গরুর মালিক উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার রফিকুল ইসলাম বকশিচর গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে। তার ছেলে সোহানের শুক্রবার রুদ্রনগর গ্রামে বিয়ে হয়। পরদিন শনিবার নিজেদের বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হয়। এর আগে শুক্রবার দিনগত ভোর রাতে বিয়ের অনুষ্ঠানের খাবারের জন্য রফিকুলের বাড়িতে একটি বড় গরু জবাই করা হয়।

অন্যদিকে একই রাতে পশ্চিম মাস্তা গ্রামের শহিদুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে তালা ভেঙে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি গরু চুরি হয়। রাতে বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সঙ্গে নিয়ে গরুটি খুঁজতে বের হন শহিদুল।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের জমিতে গরুর পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। সেই ছাপ অনুসরণ করে তারা পাশের বকশিচর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে পৌঁছান। সেখানে চুরি যাওয়া গরুটি জবাই করে মাংস কাটার দৃশ্য দেখতে পান বলে অভিযোগ করেন গরুর মালিক ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে ছুরিকাঘাতের ঘটনাও ঘটে। এতে গরুর মালিকের এক ভাতিজা হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে গরুর মাংস, মাথা, চামড়া ও পা জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার জানান, চুরি হওয়া গরুর মাংস, মাথা ও চামড়াসহ অন্যান্য অংশ জব্দ করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি