1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২ ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৪ প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার হচ্ছে ‘ফুলগাজী জিয়া সড়ক’ বাঘায় খাটের নিচে দুই পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ নারী আটক উত্তরখানে নিষিদ্ধ যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮ সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর ময়মনসিংহে সাবেক এমপির শ্যালক জামাল হোসেন আটক গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের মিছিল, ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অনিবার্য কারণে ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর পরশুরাম ও ফুলগাজীতে প্রধানমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও সেই সফর আপাতত হচ্ছে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। তিনি জানান, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

জেলা প্রশাসক বলেন, সফরের নতুন সম্ভাব্য সময় হিসেবে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুও সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনিবার্য কারণে প্রধানমন্ত্রীর সফর পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনীতে আসবেন বলে তিনি জানান।

এর আগে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধনের জন্য পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে পথসভাস্থল প্রস্তুত করা হচ্ছিল।

সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের জায়গা উঁচু করতে ইতোমধ্যে মাটি ফেলার কাজ করা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচল নির্বিঘ্ন করতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে মেরামত, রং ও সৌন্দর্যবর্ধনের কাজও দ্রুতগতিতে চলছিল।

১৭ সেপ্টেম্বর ফুলগাজীতে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধনের কথা ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি