1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২ ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৪ প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার হচ্ছে ‘ফুলগাজী জিয়া সড়ক’ বাঘায় খাটের নিচে দুই পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ নারী আটক উত্তরখানে নিষিদ্ধ যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮ সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর ময়মনসিংহে সাবেক এমপির শ্যালক জামাল হোসেন আটক গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের মিছিল, ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড

ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে চালককে ছুরিকাঘাতের পর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিল তিন যুবক। তবে চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে যায় টহল পুলিশ। পরে দুজনকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ইজিবাইক।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকার রেলক্রসিং সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন কিশোরগঞ্জের ভৈরব থানার পঞ্চবটি এলাকার মো. অন্তর (২২) ও মো. ইয়াছিন (২০)। একই এলাকার মো. মারুফ (২২) নামের আরেক অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইজিবাইকচালক আঠারবাড়ী অটোস্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি ১০০ টাকা ভাড়ায় ইজিবাইকটি রিজার্ভ করে সোহাগী যাওয়ার কথা বলে।

তাদের নিয়ে সোহাগীর দিকে যাওয়ার পথে বৈরাটি রেলক্রসিং এলাকায় পৌঁছালে চালকের গলায় চাকু ঠেকিয়ে ইজিবাইক থামানো হয়। পরে চালকের বাম হাতে চাকু দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করে তারা।

চালকের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। একই সময়ে টহলরত ঈশ্বরগঞ্জ থানার এসআই ওয়াজেদ ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে দুজনকে আটক করেন। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ইজিবাইক ও একটি চাকু। তবে এ সময় মারুফ পালিয়ে যায়।

ঘটনায় আহত চালককে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারের পর স্থানীয় জনতার গণপিটুনিতে আহত হওয়ায় অন্তর ও ইয়াছিনকেও একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, এ ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইন, ২০০২-এর ৪/৫ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি