1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর ময়মনসিংহে সাবেক এমপির শ্যালক জামাল হোসেন আটক গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের মিছিল, ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড ‘ঘুষ.সাইটে’ অভিযোগ, অভিযুক্তদের শোকজের তিন দিনের মাথায় শিক্ষা কর্মকর্তার বদলি দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ভুল বুঝে রেলকে ২৫ হাজার টাকা দিলেন নারী যাত্রী শিক্ষাই হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব বাসের গোপন চেম্বারে ৪০ হাজার ইয়াবা, চালক-সহকারী গ্রেপ্তার শত শত ডিসেম্বর পেরোলেও শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন ময়মনসিংহে বাসে যাত্রী জিম্মি করে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ, মূলহোতা আটক ব্যাংকার ফৌজিয়া হককে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সরকার বা রাষ্ট্রের কোনো ভুল-ত্রুটি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি অপপ্রচার ও অপতথ্য থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এআই ও ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে কীভাবে মিথ্যা তথ্য ও অপতথ্যের প্রচার বন্ধ করা যায়, সে বিষয়ে সাংবাদিকদের আরও দক্ষ করে তোলা হবে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নেই, যার নামে অপপ্রচার হয়নি। এমনকি নারী ও শিশুদেরও মিস-ইনফরমেশনের মাধ্যমে হেয়প্রতিপন্ন করা হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

ইয়াসের খান চৌধুরী বলেন, অপপ্রচারের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে পেশাদার সাংবাদিকরা জড়িত নন। তবে সাংবাদিক না হয়েও নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের একটি অংশ গুজব, মিথ্যা তথ্য ও অপতথ্য ছড়াচ্ছেন।

এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করে এসব কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের কারণে পেশাদার সাংবাদিকদেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা যাতে যথাযথভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিন উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৭ জন সাংবাদিক অংশ নেন।

প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের বিভিন্ন কৌশল, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি এবং সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি