1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৩২ জন গ্রেপ্তার বাধ্য হয়েই জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে পর্যটকের মৃত্যু তরুণ সমাজ চাইলে দেশ পুনর্গঠনে কেউ বাধা দিতে পারবে না: প্রধানমন্ত্রী ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছিলেন যে বাঙালি পাইলট লং মার্চে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েও দেশকে অস্থির করার চেষ্টা করছেন: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস ‘জরুরি ভিত্তিতে টাকা পাঠান’—এমপিদের নম্বর হ্যাক করে প্রতারণা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৩২ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

পুলিশ জানায়, এর আগে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ উদ্যোগ নিলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে মিছিলে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেলও উদ্ধার করা হয়েছে। এর আগে ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল গুলশান থানা পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।

এ ঘটনায় গুলশান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি