1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর ময়মনসিংহে সাবেক এমপির শ্যালক জামাল হোসেন আটক গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের মিছিল, ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড ‘ঘুষ.সাইটে’ অভিযোগ, অভিযুক্তদের শোকজের তিন দিনের মাথায় শিক্ষা কর্মকর্তার বদলি দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ভুল বুঝে রেলকে ২৫ হাজার টাকা দিলেন নারী যাত্রী শিক্ষাই হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব বাসের গোপন চেম্বারে ৪০ হাজার ইয়াবা, চালক-সহকারী গ্রেপ্তার শত শত ডিসেম্বর পেরোলেও শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন ময়মনসিংহে বাসে যাত্রী জিম্মি করে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ, মূলহোতা আটক ব্যাংকার ফৌজিয়া হককে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ময়মনসিংহে সাবেক এমপির শ্যালক জামাল হোসেন আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ভালুকা আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ এম এ ওয়াহেদের শ্যালক ও অস্ট্রেলিয়াপ্রবাসী জামাল হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা উপজেলা সদরের ওয়াহেদ টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জামাল হোসেন ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার আবদুল কদ্দুসের ছেলে।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওয়াহেদ টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে জামাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে ভালুকা মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

তবে জামাল হোসেনের এক আত্মীয়ের দাবি, কিছুদিন আগে তিনি দেশে আসেন। ওয়াহেদ টাওয়ারের বিকল লিফট মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী আসায় তিনি ময়মনসিংহ থেকে ভালুকায় গিয়েছিলেন। সেখান থেকেই পুলিশ তাকে আটক করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জামাল হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, জামাল হোসেনের মাধ্যমে সাবেক এমপি এম এ ওয়াহেদ ভালুকা এলাকায় মিছিল-মিটিংয়ের জন্য নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য নেতাকর্মীকে অর্থায়ন করতেন বলে তথ্য রয়েছে। বিভিন্ন মিছিল-মিটিংয়ে জামাল হোসেন নিজেও অংশ নিতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

আটকের পর জামাল হোসেনকে ঘিরে পুলিশি কার্যক্রম ও অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি