1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৪ প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার হচ্ছে ‘ফুলগাজী জিয়া সড়ক’ বাঘায় খাটের নিচে দুই পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ নারী আটক উত্তরখানে নিষিদ্ধ যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮ সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর ময়মনসিংহে সাবেক এমপির শ্যালক জামাল হোসেন আটক গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের মিছিল, ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড ‘ঘুষ.সাইটে’ অভিযোগ, অভিযুক্তদের শোকজের তিন দিনের মাথায় শিক্ষা কর্মকর্তার বদলি দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ভুল বুঝে রেলকে ২৫ হাজার টাকা দিলেন নারী যাত্রী শিক্ষাই হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব

উত্তরখানে নিষিদ্ধ যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরখানের তালতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের গোপন বৈঠকে অভিযান চালিয়ে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালায় উত্তরখান থানা পুলিশ। বৈঠক চলাকালে সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান রাত ১টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় যুবলীগের নেতাকর্মীরা গোপনে বৈঠক করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা অন্তত ৩০ জন সেখান থেকে পালিয়ে যান।

গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম-পরিচয় জানতে চাইলে ওসি বলেন, মামলা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি