1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যা: অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি আরবকে চিঠি রাজধানীর অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিনের সময় দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, মোটরসাইকেলে পালাল দুই যুবক প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার যশোরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রেমিক-প্রেমিকার মৃত্যু ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াকআউট

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি আরবকে চিঠি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও আদালতের রায়ের বিস্তারিত জানতে দেশটির কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এ চিঠি পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানালেও এ বিষয়ে বাংলাদেশ মিশনকে আগে কোনো কূটনৈতিক পত্র বা আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।

গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে উদ্যোগ নেয় বাংলাদেশ কনস্যুলেট। চিঠিতে সংশ্লিষ্ট দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

সৌদি গণমাধ্যমের বরাতে প্রকাশিত খবরে বলা হয়, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে বুধবার (১৪ অক্টোবর) নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত, বিচারপ্রক্রিয়া এবং রায়সংক্রান্ত তথ্য এখনো বাংলাদেশ মিশনের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছায়নি বলে জানিয়েছেন কনস্যুলেটের সংশ্লিষ্ট কর্মকর্তা। এসব বিষয়ে সৌদি কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি