1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার যশোরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রেমিক-প্রেমিকার মৃত্যু ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াকআউট ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ে স্বামী-স্ত্রীর মারামারি, বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬ প্রধানমন্ত্রীর প্রশংসাপত্র পেলেন বুয়েটপড়ুয়া শিক্ষক নায়লা শারাফ, বললেন ‘শান্তির জীবনটা ফিরিয়ে দেন’ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী আবারও শ্যোন অ্যারেস্ট পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও এক শিক্ষকের মৃত্যু মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

যশোরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রেমিক-প্রেমিকার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রেমিক-প্রেমিকা অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় যশোরের চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তাঁরা গুরুতর আহত হন।

নিহত অয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা খাতুন যশোরের চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও মিথিলা একটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খাবার খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। পথে কয়ারপাড়া-টালিখোলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন এবং মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা।

তিনি আরও জানান, দুজনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি