1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, পাশে হবে কেন্দ্রীয় কারাগার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ, মিলল যেসব আশ্বাস শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই: শাহে আলম দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালকের মৃত্যু ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী লিফট চালু থাকলেও সিঁড়ি দিয়ে ছয়তলায় নেওয়া হয়েছে: আদালতে পলকের অভিযোগ আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে দেশজুড়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ছয় মাস পর প্রসূতির মৃত্যু

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, পাশে হবে কেন্দ্রীয় কারাগার: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ একাডেমি নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর পাশেই নির্মাণ করা হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন নিশ্চিত করার কাজ চলছে। এ এলাকায় পুলিশ একাডেমি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে।

এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব এবং এ লক্ষ্যেই আন্তর্জাতিক মহলের সঙ্গে সরকার কাজ করছে। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা অধ্যুষিত নোয়াখালী পাড়া ও রঙ্গিখালি এলাকায় নতুন দুটি ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পাহাড়ঘেরা এসব এলাকায় অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয় বলে উল্লেখ করেন তিনি।

পুলিশের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এই আস্থা ধরে রাখাই এখন পুলিশের অন্যতম দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি