1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, পাশে হবে কেন্দ্রীয় কারাগার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ, মিলল যেসব আশ্বাস শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই: শাহে আলম দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালকের মৃত্যু ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী লিফট চালু থাকলেও সিঁড়ি দিয়ে ছয়তলায় নেওয়া হয়েছে: আদালতে পলকের অভিযোগ আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে দেশজুড়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ছয় মাস পর প্রসূতির মৃত্যু নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, তবে কমিটি দেবে কি না জানি না: ট্রাম্প

দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে মো. আব্দুস সালাম নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নগরীর পাওয়ার হাউস মোড়সংলগ্ন কেসিসির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অপর গাড়িচালক বারেক গাজী পলাতক রয়েছেন।

নিহত আব্দুস সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেছের আলীর ছেলে। দুর্ঘটনার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কেসিসির গাড়িচালক মো. সাফায়েত হোসেন জানান, ঘটনার কিছুক্ষণ আগে বারেক গাজী বাইরে থেকে একটি গাড়ি চালিয়ে গ্যারেজে প্রবেশ করেন। এ সময় তিনি সালামকে গাড়িটি সরিয়ে নিতে বলেন। সালাম তাকে নিজের গাড়িটি সরিয়ে নিতে বলেন।

এরপর বারেক গাড়িটি চালু করলে সেটি সামনের দিকে এগিয়ে যায়। এর আগে কোনো এক কারণে সালাম দুই গাড়ির মাঝখানে অবস্থান করছিলেন। ফলে দুই গাড়ির চাপে তিনি গুরুতর আহত হন। এ সময় তার মাথায় আঘাত লাগে এবং গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান জানান, নিহতের পরিবার মামলা করতে আগ্রহী নয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর থেকে বারেক গাজী পলাতক রয়েছেন। তাকে পাওয়া গেলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কেসিসির চিফ ইঞ্জিনিয়ার মো. মশিউজ্জামান খান। তিনি ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বিষয়টি তদন্ত করে দেখার কথা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি