মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে তাঁর ঢাকায় আসার কথা ছিল।
শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, অনিবার্য কারণে সফরটি স্থগিত হয়েছে। মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড সফরও বাতিল করা হয়েছে।
চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরের ফিরতি কর্মসূচি হিসেবে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর ঘিরে দুই দেশের মধ্যে প্রস্তুতিও চলছিল।
সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। ঢাকা সফর শেষে তাঁর ব্যাংকক যাওয়ারও পরিকল্পনা ছিল।
উল্লেখ্য, সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম।