1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সে লুট, খোয়া গেছে ২ হাজার ভরি গয়না পাকিস্তানে ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন সন্তানের নিথর দেহ কারাফটকে, শেষবারের মতো দেখলেন বন্দি মা শারমিন দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি ৯৪ নেত্রকোনায় ইসলামি বক্তা নোমানীর গাড়িতে হামলা, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা, গুলিবর্ষণ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ নারীর মৃত্যু, ভর্তি ৭২ রোগী নতুন মজুরিতে কাজে ফিরেছেন শ্রমিকরা, প্রাণচাঞ্চল্য গাজীপুরের শিল্পাঞ্চলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত

পাকিস্তানে ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

পাকিস্তান সফরে দেশটির কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবাল এবং প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আল্লামা ইকবালের সমাধিতে গিয়ে ফাতেহা পাঠ করেন তিনি। পরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য থেকে এসব বিষয় জানা যায়।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল। শুক্রবার সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে প্রতিনিধি দলটিকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ।

প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান ও নিলুফার চৌধুরী মনি। আরও রয়েছেন সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান এবং বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।

এর আগে ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষে করাচিতে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষে তাঁদের স্বাগত জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ। এ সময় পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে গেছেন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। সফরকালে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন এবং প্রাদেশিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি