1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালে মশাল মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার স্থগিত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সে লুট, খোয়া গেছে ২ হাজার ভরি গয়না পাকিস্তানে ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন সন্তানের নিথর দেহ কারাফটকে, শেষবারের মতো দেখলেন বন্দি মা শারমিন দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি ৯৪ নেত্রকোনায় ইসলামি বক্তা নোমানীর গাড়িতে হামলা, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

ত্রিশালে মশাল মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মশাল তৈরির উপকরণসহ ৬৪টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর কাঁঠাল ইউনিয়নের কাজির শিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, রহমতুল্লাহ লিটিলের ফিশারির সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—৩ নম্বর কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন (৫০), একই ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম (৬০), ১ নম্বর ধানীখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম (৩৮) এবং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মাসুম (৪১)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে উদ্ধার করা ৬৪টি বাঁশের লাঠির মাথায় মশাল জ্বালানোর জন্য কাপড় প্যাঁচানো ছিল। পরে এসব লাঠি ও অন্যান্য উপকরণ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি