1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে ২২টি বৈঠাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার পুড়িয়ে দেওয়া থানা চালুসহ আট দফা দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের হামলার আশঙ্কায় গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহক ও এজেন্টরা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবিরকে আমন্ত্রণ পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা, দেখে ফেলায় চারজনকে হত্যা আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের ভিন্ন বক্তব্য, প্রশংসা করলেন জুলাই অভ্যুত্থান ও নির্বাচন পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

পুড়িয়ে দেওয়া থানা চালুসহ আট দফা দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

পুড়িয়ে দেওয়া থানাগুলো পুনরায় চালু করাসহ আট দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখা। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে গোপালগঞ্জের স্বাভাবিক জনজীবন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা উল্লেখ করে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের দাবির মধ্যে রয়েছে—গোপালগঞ্জ থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার, বন্ধ থাকা থানাগুলো পূর্ণাঙ্গভাবে চালু এবং স্বাভাবিক রেল যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা। এ ছাড়া জেলার উন্নয়ন বরাদ্দ ও নাগরিক সেবা অব্যাহত রাখা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলা পর্যালোচনা, সাব-রেজিস্ট্রার অফিস খুলে দেওয়া এবং ব্যাংক লেনদেন নিয়ে প্রকাশিত সংবাদ সংশোধনের দাবিও রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ জেলার মানুষও দেশের অন্যান্য নাগরিকের মতো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ ও বিচারিক সেবা পাওয়ার অধিকার রাখেন। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো জেলার মানুষকে বৈষম্য বা হয়রানির শিকার করা উচিত নয় বলে দাবি করেছে দলটি।

জেলা আওয়ামী লীগের ভাষ্য, সরকারের নেওয়া যেসব সিদ্ধান্তকে তারা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী মনে করে, সেগুলো প্রত্যাখ্যান করছে দলটি। একই সঙ্গে জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

আট দফা দাবি

১. গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার।

২. বন্ধ থাকা সব থানা দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে জনগণের নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত করা।

৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবা ও সাংবিধানিক দায়িত্ব পালনের দাবি।

৪. গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের স্বাভাবিক রেল যোগাযোগ ও যাত্রীসেবা পুনরায় চালু করা।

৫. জেলার উন্নয়ন বরাদ্দ ও নাগরিক সেবা বন্ধ বা বাতিল না করা এবং বৈষম্য না করা।

৬. রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রত্যাহার এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করা।

৭. গোপালগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিস খুলে দিয়ে জমির দলিল নিবন্ধনসহ জরুরি সেবা চালু করা।

৮. ব্যাংক লেনদেন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে সংশ্লিষ্ট সংবাদ প্রত্যাহার এবং যথাযথ সংশোধনী প্রকাশের দাবি।

জেলা প্রশাসনের সংকলিত একটি নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটে। নথিতে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব ঘটনায় তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া এবং যানবাহন ও সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলা প্রশাসনের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি টাকা। হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয়ের স্থাপনাও হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় এবং আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা বা অগ্নিসংযোগের তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি