কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রবাসীরা আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল মামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব প্রবাসী ভোটার নিবন্ধন করেছিলেন, তাঁদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। ভোট দেওয়ার সম্মতি জানতে তাঁদের কাছে নোটিফিকেশন পাঠানো হবে।
২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ভোটারদের প্রবাসের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন না করা প্রবাসীরাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাঁদের ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে নতুন করে নিবন্ধন করতে হবে।