1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে ২২টি বৈঠাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার পুড়িয়ে দেওয়া থানা চালুসহ আট দফা দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের হামলার আশঙ্কায় গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহক ও এজেন্টরা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবিরকে আমন্ত্রণ পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা, দেখে ফেলায় চারজনকে হত্যা আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের ভিন্ন বক্তব্য, প্রশংসা করলেন জুলাই অভ্যুত্থান ও নির্বাচন পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

ময়মনসিংহে ২২টি বৈঠাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ নগরীতে বৈঠা তৈরির সময় ২২টি নতুন বৈঠাসহ মোজাম্মেল হোসেন মামুন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবে এসব বৈঠা তৈরি করা হচ্ছিল। অভিযানের সময় বৈঠা তৈরির কাজে নিয়োজিত অবস্থায় মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ২২টি নতুন বৈঠা উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার মোজাম্মেল হোসেন মামুন শম্ভুগঞ্জ মোড় এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মোস্তফার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে যৌথ অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার করা বৈঠাগুলো থানায় নেওয়া হয়েছে। এগুলো কী উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার মামুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ তৎপর রয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং নাশকতার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি