1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবিরকে আমন্ত্রণ পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা, দেখে ফেলায় চারজনকে হত্যা আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের ভিন্ন বক্তব্য, প্রশংসা করলেন জুলাই অভ্যুত্থান ও নির্বাচন পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ পোল্ট্রি শিল্পে দুই লাখের বেশি খামার, প্রতিদিন উৎপাদন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রবাসীদের ভোট নিয়ে ইসির নির্দেশনা মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক নেত্রকোণায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ

আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের ভিন্ন বক্তব্য, প্রশংসা করলেন জুলাই অভ্যুত্থান ও নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আয়োজনে নিউইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির নেতাকর্মীদের প্রত্যাশার বিপরীত বক্তব্য দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি গত ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রশংসা করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে ‘ঢাকা কোন পথে: বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হ্যারি কে টমাস।

বক্তব্যে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র কোনো দেশের ওপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। একটি দেশের জনগণকেই তা বেছে নিতে হয়। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী, ওই ঘটনায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। নিহতদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। একই সঙ্গে উত্তেজিত জনতার হামলায় ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হন। তাঁদেরও স্মরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে ছাদে সংঘর্ষ দেখার সময় নিহত ছয় বছরের শিশুর কথা উল্লেখ করে হ্যারি কে টমাস বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতান্ত্রিক অবস্থানে পৌঁছেছে। যেকোনো আলোচনায় সবার আগে তাঁদের স্মরণ করা উচিত।

গত ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের ফল নিয়ে ভিন্নমত থাকলেও ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি স্বীকৃতি দেওয়া উচিত।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও কথা বলেন সাবেক এই রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে সরে গেছে—এমন ধারণা নাকচ করে তিনি জানান, ২০২৬ সালে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) যৌথ তহবিলে ৩০ কোটি ডলার দিয়েছে ওয়াশিংটন। এ ছাড়া বাংলাদেশের স্বাস্থ্য কর্মসূচিতে প্রায় ১০ কোটি ডলার অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। এটিকে দেশটির সবচেয়ে বড় দ্বিপক্ষীয় কর্মসূচি হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানোর উদ্যোগেরও প্রশংসা করেন হ্যারি কে টমাস।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বর্তমানে ‘কৌশলগত বাস্তববাদ’ ও ‘বহুমুখী কূটনীতি’ অনুসরণ করছে। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রেখে ‘পক্ষ-বিপক্ষ’ ধারণার বাইরে গিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি