1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০ খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা গোপালগঞ্জে বন্ধই থাকছে ট্রেন চলাচল, চালু হচ্ছে না পুড়িয়ে দেওয়া দুই থানা পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩০ ঘণ্টায় বিদ্যুৎ সরবরাহ, আয় ৭ কোটি টাকার বেশি বিদেশি কূটনীতিকদের কাছে আ.লীগের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ সরকারের পল্টনে আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মাদারগঞ্জ উপজেলা সভাপতি গ্রেপ্তার

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। বুধবার (২৫ নভেম্বর) সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন তাঁরা। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।

বেলা সাড়ে ১১টার দিকে সালনা এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। একই সময়ে মালেকের বাড়ী এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিম্নতম মজুরি বোর্ড নতুন বেতন কাঠামো ঘোষণার পর বুধবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা দলবদ্ধ হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মহাসড়কের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে পুলিশ ও আনসারের ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকের বাড়ী এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। এসব এলাকার অধিকাংশ পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি