1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০ খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা গোপালগঞ্জে বন্ধই থাকছে ট্রেন চলাচল, চালু হচ্ছে না পুড়িয়ে দেওয়া দুই থানা পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩০ ঘণ্টায় বিদ্যুৎ সরবরাহ, আয় ৭ কোটি টাকার বেশি বিদেশি কূটনীতিকদের কাছে আ.লীগের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ সরকারের পল্টনে আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মাদারগঞ্জ উপজেলা সভাপতি গ্রেপ্তার মুক্তাগাছায় বিয়ের চাপ ও চড় মারার জেরে কিশোরীকে হত্যার স্বীকারোক্তি যুবকের

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গ্রহণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে ঐকমত্য না হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গ্রেড-৪ বা সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, চতুর্থ সভায় দীর্ঘ আলোচনার পরও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন গ্রেডের মজুরির বিষয়ে একমত হতে পারেননি। পরে ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

সভায় শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটে বোর্ডের চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে মত দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী চারটি গ্রেডে মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে। গ্রেডভিত্তিক মজুরির পরিমাণ হলো—

গ্রেড-১: ২১ হাজার ৫০০ টাকা

গ্রেড-২: ২০ হাজার টাকা

গ্রেড-৩: ১৯ হাজার ২০০ টাকা

গ্রেড-৪: ১৭ হাজার টাকা

বোর্ড চেয়ারম্যান জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সম্মতিতে নির্ধারিত হয়েছে। নতুন কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার প্রস্তাব রয়েছে। সে অনুযায়ী ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে পরিশোধিত বেতনে নতুন মজুরি পাওয়ার কথা শ্রমিকদের।

পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে নির্ধারিত নিম্নতম মজুরির চেয়ে বেশি বেতন পাওয়া শ্রমিকদের ক্ষেত্রেও অন্তত ২ হাজার টাকা সমন্বয় করা হবে। শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি এবং বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনায় নির্ধারণ করা হবে।

বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে দ্রুত খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় ও কার্যকরের বিষয়গুলো উল্লেখ থাকবে। তবে নতুন মজুরি কাঠামো চূড়ান্তভাবে কার্যকরের ক্ষেত্রে গেজেট প্রকাশসহ পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধি ছিলেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য হিসেবে ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি