1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মাদারগঞ্জ উপজেলা সভাপতি গ্রেপ্তার মুক্তাগাছায় বিয়ের চাপ ও চড় মারার জেরে কিশোরীকে হত্যার স্বীকারোক্তি যুবকের গৌরীপুরে ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত আটক নারীদের ছবি ব্যবহার করে ডেটিংয়ের ফাঁদ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে কৃত্রিম রং মেশানো মুগ ডাল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শুটিংয়ে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়াকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে হুমায়ুন কবিরের কড়া বার্তা গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

মুক্তাগাছায় বিয়ের চাপ ও চড় মারার জেরে কিশোরীকে হত্যার স্বীকারোক্তি যুবকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের মুক্তাগাছায় ধানক্ষেত থেকে ১৩ বছর বয়সী কিশোরী জাকিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মো. আকিবুল (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি দাবি করেছেন, বিয়ের জন্য চাপ দেওয়া ও চড় মারায় ক্ষুব্ধ হয়ে ওড়না পেঁচিয়ে জাকিয়াকে শ্বাসরোধে হত্যা করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মুক্তাগাছা আমলি আদালতের বিচারক তাহমিনা তমার কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন আকিবুল। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোর্ট ইন্সপেক্টর পীরজাদা মোস্তাছিনুর রহমান।

গ্রেপ্তার আকিবুল মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া গ্রামের আব্দুল লতিফ ও আছিয়া দম্পতির ছেলে।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, জবানবন্দিতে আকিবুল দাবি করেন, দীর্ঘদিন ধরে জাকিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। গত ১৭ নভেম্বর সন্ধ্যায় জাকিয়াকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে কিশোরী তাতে বাধা দেয়। এ সময় জাকিয়া তাঁকে বিয়ের বিষয়ে প্রশ্ন করে। আকিবুল সন্তোষজনক উত্তর দিতে না পারায় জাকিয়া তাঁকে চড় মারে বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

আকিবুলের স্বীকারোক্তি অনুযায়ী, চড় মারার ঘটনায় অপমানিত বোধ করে তিনি জাকিয়ার গলায় থাকা ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন। এতে ঘটনাস্থলেই কিশোরীর মৃত্যু হয়। পরে মরদেহ কলাগাছ দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান তিনি।

এর আগে গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া গ্রামে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় জাকিয়া। পরদিন ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে একই এলাকার খালপাড়ে একটি মৎস্য খামারের পাশে ধানক্ষেতের আইল থেকে কলাগাছ দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আকিবুলের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। পরে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায় সাদ্দামের ফার্নিচারের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর থেকেই হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিবুল হত্যার কথা স্বীকার করেন। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিচারকের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি