1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মাদারগঞ্জ উপজেলা সভাপতি গ্রেপ্তার মুক্তাগাছায় বিয়ের চাপ ও চড় মারার জেরে কিশোরীকে হত্যার স্বীকারোক্তি যুবকের গৌরীপুরে ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত আটক নারীদের ছবি ব্যবহার করে ডেটিংয়ের ফাঁদ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে কৃত্রিম রং মেশানো মুগ ডাল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শুটিংয়ে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়াকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে হুমায়ুন কবিরের কড়া বার্তা গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

নারীদের ছবি ব্যবহার করে ডেটিংয়ের ফাঁদ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে নারীদের ছবি ব্যবহার করে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইটে প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, চক্রটি ডেটিং ও অনলাইন চ্যাটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পুলিশ সুপার জানান, গত তিন মাস ধরে চক্রটি সক্রিয় ছিল। আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে দেশি-বিদেশি মোবাইল নম্বরের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে আকৃষ্ট করা হতো। ডেটিং বা অনলাইন চ্যাটিংয়ের সুযোগ পেতে আগ্রহীদের নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে বলা হতো। তবে বাস্তবে নারীদের পরিবর্তে চক্রের পুরুষ সদস্যরাই নারী পরিচয়ে অনলাইনে কথা বলতেন। প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাঁদের উদ্দেশ্য।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করে ডিবি পুলিশের একটি দল। পরে ময়মনসিংহ নগরের কোতোয়ালি মডেল থানার ৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই পুরুষ এবং ময়মনসিংহের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে এসব ডিভাইস পরীক্ষা করে নারীদের বিভিন্ন ছবি, পর্নোগ্রাফিক ছবি এবং বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আদালতের অনুমতি নিয়ে জব্দ করা ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে চক্রটির প্রতারণার শিকার শতাধিক ব্যক্তির তথ্য পাওয়া গেছে। তবে কতজনের কাছ থেকে কী পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে, তা গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে জানা যাবে।

চক্রটিতে আরও সদস্য রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তদন্তে কয়েকজন নারীর সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার আরও জানান, এ ধরনের আরও কয়েকটি অ্যাপের ওপর নজরদারি করছে পুলিশ। আগামী এক সপ্তাহের মধ্যে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের আশা প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি