1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ময়মনসিংহে কৃত্রিম রং মেশানো মুগ ডাল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় কৃত্রিম রং যুক্ত মুগ ডাল মজুতের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ময়মনসিংহ মেট্রোপলিটন কার্যালয়ের যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন মুদি দোকানে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেছুয়া বাজারের মেসার্স প্রিয়া ফুডসকে ১০ হাজার টাকা এবং ছোট বাজারের মেসার্স সুরুজ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শানিরুল ইসলাম শাওন।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে মুগ ডালের নমুনা পরীক্ষা করা হয়। কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন ময়মনসিংহ মেট্রোপলিটন এলাকার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।

এ সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, ময়মনসিংহ সদর, জেলা পুলিশের একটি দল এবং অন্যান্য সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি