1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০ জামালপুরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা গৌরীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামি গ্রেপ্তার মাত্র ২০ টাকার টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা বারেকের নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এইচএসসির পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকলেই পলাতক আসামিদের গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী তাপসী, পুলিশের কাছে হস্তান্তর

গৌরীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সোহেল রানা (৪৪) মাওহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোহেল রানা উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের জজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর ২০২৪ সালের নভেম্বর মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গৌরীপুর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, যুবলীগ নেতা সোহেল রানাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি