1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০ জামালপুরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা গৌরীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামি গ্রেপ্তার মাত্র ২০ টাকার টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা বারেকের নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এইচএসসির পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকলেই পলাতক আসামিদের গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী তাপসী, পুলিশের কাছে হস্তান্তর

ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ও বিকেলে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দুপুরে ত্রিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের ত্রিশাল উপজেলা শাখার যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম রুবেলকে (৩২) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা রুহুল আমিন ও মা রাশিদা খাতুন।

একই দিন বিকেলে ত্রিশাল থানার বালিপাড়া ইউনিয়নের রেলস্টেশন সংলগ্ন বিয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর বালিপাড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো. কামাল পারভেজ লিয়নকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। তিনি বালিপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিয়ারা এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত ইদ্রিস আলী ও মা মোছা. আসমা খাতুন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি