1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়াকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য এয়ারক্রাফট চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার মুখপাত্রের পক্ষ থেকে এয়ারক্রাফট চাওয়ার যে দাবি করা হয়েছে, তা হাস্যকর। তাঁর মতে, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও মাধ্যমে এ ধরনের দাবি তোলার ঘটনা বিরল এবং তা গ্রহণযোগ্য নয়।

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিদের দিল্লিতে সংবাদ সম্মেলন করার বিষয়ে প্রশ্ন করা হলে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূখণ্ডের বাইরে তাঁদের কোনো তৎপরতা থাকলে বিষয়টি কূটনৈতিক চ্যানেলে জানাতে হবে।

এ সময় আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতাকর্মীরা তাঁদের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের সম্পর্কে আন্তর্জাতিক পরিসরে এমন ধারণা তৈরি করছেন।

তিনি আরও বলেন, এসব আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে চিফ প্রসিকিউটর জানান, দলটির বিরুদ্ধে তাঁদের কাছে একটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি