প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের এক সংসদ সদস্যের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা সেখানে যান। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না বলে জানান ওই সংসদ সদস্য।
বৈঠকে জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সংসদ সদস্য আরও জানান, বৈঠকে মতপার্থক্য পাশে রেখে ঐক্যের ভিত্তিতে বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।