1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয়, সাবেক এমপির বাড়ি ও ছাত্রলীগ নেতার বাসায় আগুন পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-আগুন নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা জামালপুরে গ্রীন বায়োটেকনোলজিকে ২ লাখ টাকা জরিমানা ‘আ.লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তোলার আগেই প্রতিহত করতে চাই’: প্রধানমন্ত্রী চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যান উদ্ধার, চোর পলাতক উত্তরায় গ্রেপ্তার ঈশ্বরগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার বিএনপির এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয়, সাবেক এমপির বাড়ি ও ছাত্রলীগ নেতার বাসায় আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে বিএনপির জেলা কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলের একপর্যায়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাসভবন এবং জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা শহরে একাধিক বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি হাতুড়ি দিয়ে কার্যালয়টি ভাঙচুর করা হয়।

একই দিন বিকেলে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার শহরের এসএস রোডের বাসভবনেও আগুন দেওয়া হয়। এ ছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।

এসব ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। বিভিন্ন মোড়েও তারা অবস্থান নেন।

এর আগে বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বানসংবলিত ব্যানারটি দুই ব্যক্তি বিএনপি কার্যালয়ে টানিয়ে দেন বলে জানা গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন সরকার হিমেল। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন ব্যানার টানিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়টি রাজনীতির মধ্যে পড়ে না। তিনি ঘটনাটিকে ‘চোরের কারবার’ বলে মন্তব্য করেন। এ ঘটনায় জেলা বিএনপি চিন্তিত বা বিচলিত নয় বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, জেলা শহরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি