1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয় চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয়, সাবেক এমপির বাড়ি ও ছাত্রলীগ নেতার বাসায় আগুন পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-আগুন নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা জামালপুরে গ্রীন বায়োটেকনোলজিকে ২ লাখ টাকা জরিমানা ‘আ.লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তোলার আগেই প্রতিহত করতে চাই’: প্রধানমন্ত্রী

উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিবারসহ বসবাস করা ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হত্যাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার মধ্যরাতে করতোয়া বিল্ডিংয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। টানা ১০ বছর এ দায়িত্ব পালন করেন।

সিলেট-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি মামলা করা হয়।

বিয়ানীবাজারে ৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন পৃথক দুটি হত্যা মামলা করেন। বিয়ানীবাজার থানা পুলিশ মামলা দুটি রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল একটি হত্যা মামলা করেন। এতে নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) ঘটনায় তার বড় ভাই সাঈদ আলম এবং পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম পৃথক হত্যা মামলা করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি