1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-আগুন নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা জামালপুরে গ্রীন বায়োটেকনোলজিকে ২ লাখ টাকা জরিমানা ‘আ.লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তোলার আগেই প্রতিহত করতে চাই’: প্রধানমন্ত্রী চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যান উদ্ধার, চোর পলাতক উত্তরায় গ্রেপ্তার ঈশ্বরগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার বিএনপির এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নান্দাইলে ফ্যামিলি কার্ডের কথা বলে সিম বিক্রির অভিযোগ, আটক ১ মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর ধানক্ষেতে কিশোরীর মরদেহ

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে জামতলা এলাকায় লকডাউন ইস্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন বাড়িটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে একদল বিক্ষুব্ধ ব্যক্তি জামতলায় শামীম ওসমানের বাড়ির সামনে জড়ো হন। পরে তারা বাড়িটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় সেখানে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায় তাদের।

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, জামতলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। খবর পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি