1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয়, সাবেক এমপির বাড়ি ও ছাত্রলীগ নেতার বাসায় আগুন পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-আগুন নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা জামালপুরে গ্রীন বায়োটেকনোলজিকে ২ লাখ টাকা জরিমানা ‘আ.লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তোলার আগেই প্রতিহত করতে চাই’: প্রধানমন্ত্রী চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যান উদ্ধার, চোর পলাতক উত্তরায় গ্রেপ্তার ঈশ্বরগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার বিএনপির এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলার ঘটনায় কৃষকদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) এবং যুবদল নেতা সোহেল মোল্লা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বুধবার কালিয়া উপজেলা ছাত্রদল, যুবদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন।

মোটরসাইকেলের বহরটি বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা গুরুতর আহত হন।

পরে দলীয় নেতাকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি