1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসককে মারধরের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, আশ্রয় নিয়েছিলেন ছাত্রলীগ নেতার বাড়িতে ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে হাসিবের ওপর হামলাকারী শনাক্ত, গ্রেপ্তারে অভিযান চলছে: রাশেদ খাঁন বাসে আগুন ও ককটেল ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির ঈশ্বরগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা পিয়াস গ্রেপ্তার রাত ২টায়ও কাজের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী: জ্বালানিমন্ত্রী সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন, বহাল থাকছে জ্যেষ্ঠতা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে পেলেন ভিভিআইপি প্রটোকল ভালুকায় বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা শেখ হাসিনা বেঁচে আছেন কি না, জানি না: প্রতিমন্ত্রী নুর

ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. মশিউর রহমান পাভেল (৪৩) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ধানীখোলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ত্রিশাল থানা-পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চালিয়ে পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ধানীখোলা ইউনিয়নের দক্ষিণ ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মুজিবুর রহমান এবং মায়ের নাম জাহানারা বেগম।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পাভেল ধানীখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাটিতে তাঁকে এক নম্বর আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ত্রিশাল থানায় নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি