1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসককে মারধরের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, আশ্রয় নিয়েছিলেন ছাত্রলীগ নেতার বাড়িতে ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে হাসিবের ওপর হামলাকারী শনাক্ত, গ্রেপ্তারে অভিযান চলছে: রাশেদ খাঁন বাসে আগুন ও ককটেল ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির ঈশ্বরগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা পিয়াস গ্রেপ্তার রাত ২টায়ও কাজের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী: জ্বালানিমন্ত্রী সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন, বহাল থাকছে জ্যেষ্ঠতা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে পেলেন ভিভিআইপি প্রটোকল ভালুকায় বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা শেখ হাসিনা বেঁচে আছেন কি না, জানি না: প্রতিমন্ত্রী নুর

চিকিৎসককে মারধরের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, আশ্রয় নিয়েছিলেন ছাত্রলীগ নেতার বাড়িতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি বরিশালের বাকেরগঞ্জ পৌর যুবদলের নেতা ইমরান খান সালামের। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সহসভাপতি সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ইমরান খান সালাম বাকেরগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের চেম্বারে চিকিৎসক সুরঞ্জিত দাসের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চিকিৎসক সুরঞ্জিত দাস চেম্বারে রোগী দেখছিলেন। এ সময় ইমরানের বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে সেখানে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন।

বিষয়টি ছেলেকে জানান বেলায়েত হোসেন খান। এরপর ইমরান খান সালাম ৩ থেকে ৪ জন সহযোগীকে নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন।

চিকিৎসক সুরঞ্জিত দাসের অভিযোগ, চেম্বারে ঢুকেই ইমরান তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন, গালাগাল করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তিনি চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।

পরে এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা করেন চিকিৎসক। ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকেরা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। তবে পরবর্তী সময়ে জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু করা হয়।

এদিকে, মামলা হওয়ার পর গ্রেপ্তার এড়াতে ইমরান নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানার বাড়িতে আশ্রয় নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহিন বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি