1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসককে মারধরের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, আশ্রয় নিয়েছিলেন ছাত্রলীগ নেতার বাড়িতে ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে হাসিবের ওপর হামলাকারী শনাক্ত, গ্রেপ্তারে অভিযান চলছে: রাশেদ খাঁন বাসে আগুন ও ককটেল ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির ঈশ্বরগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা পিয়াস গ্রেপ্তার রাত ২টায়ও কাজের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী: জ্বালানিমন্ত্রী সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন, বহাল থাকছে জ্যেষ্ঠতা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে পেলেন ভিভিআইপি প্রটোকল ভালুকায় বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা শেখ হাসিনা বেঁচে আছেন কি না, জানি না: প্রতিমন্ত্রী নুর

ঈশ্বরগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা পিয়াস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে ইউপি সদস্য আতিকুল ইসলাম ওরফে পিয়াসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের দড়িপাঁচাশি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে তাকে না পেয়ে পরে ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পিয়াস ঈশ্বরগঞ্জ থানায় ২০২৫ সালের ১২ নভেম্বর দায়ের করা ৮ নম্বর মামলার সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিল আয়োজন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতিকুল ইসলাম ওরফে পিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।

তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি