1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপির বাড়িতে হামলা-ভাঙচুর বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, আটক ২ ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করবে সরকার দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শেরপুরের গারো পাহাড়ে এবার হাতির আতঙ্কে মানুষ নয়, আতঙ্কে হাতিরাই! এসপির আশ্বাসে ময়মনসিংহে অনশন প্রত্যাহার ছাত্রনেতাদের এমপি মাজেদ বাবুর বাবা আর নেই, ঈশ্বরগঞ্জে শোকের ছায়া পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিল, আটক ৪ কিশোরগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, আটক ২

সালমান সাদিক শাওন, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আনন্দ মোহন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন আনন্দ মোহন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক এবং তাঁর সহযোগী নির্জন। এ সময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যান বলে সংশ্লিষ্টদের দাবি।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইন এলাকায় তিনজন আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সাধারণ শিক্ষার্থী ও অন্যরা তাদের দেখতে পেয়ে আটক করেন। ধস্তাধস্তির একপর্যায়ে শৈবাল পালিয়ে গেলেও বাকি দুজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব বলেন, ঘটনার সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেটে ছিলেন। তাঁদের কর্মীরা দুজনকে আটক করার খবর দিলে তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি আটক দুজনকে থানায় সোপর্দ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি