1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শেরপুরের গারো পাহাড়ে এবার হাতির আতঙ্কে মানুষ নয়, আতঙ্কে হাতিরাই! এসপির আশ্বাসে ময়মনসিংহে অনশন প্রত্যাহার ছাত্রনেতাদের এমপি মাজেদ বাবুর বাবা আর নেই, ঈশ্বরগঞ্জে শোকের ছায়া পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিল, আটক ৪ কিশোরগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু শেখ হাসিনাকে পাসপোর্ট-এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ বিশ্ব এতিম শিশু দিবস, এতিমদের অধিকার ও কল্যাণ নিশ্চিতের আহ্বান শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুরের গারো পাহাড়ে এবার হাতির আতঙ্কে মানুষ নয়, আতঙ্কে হাতিরাই!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে দীর্ঘদিন ধরে মানুষ ও বন্যহাতির সংঘাত চলে আসছে। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। হাতির উপস্থিতি টের পেলেই একশ্রেণির মানুষ ধারালো অস্ত্র, লাঠিসোঁটা, আগুনের মশাল ও ইটপাটকেল নিয়ে তাড়া করছে বন্যহাতিকে। ফলে এবার মানুষের পাশাপাশি হাতিরাও যেন মানুষের আতঙ্কে রয়েছে।

গত এক সপ্তাহ ধরে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ফেসবুক পোস্টে এমন কিছু দৃশ্য দেখা যাচ্ছে। কোথাও ধারালো অস্ত্র নিয়ে হাতির ওপর হামলা, কোথাও আগুনের মশাল জ্বালিয়ে তাড়া করা হচ্ছে। এমনকি গহিন বনে বিশ্রাম নেওয়া হাতিকেও উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে।

ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার গ্রামগুলোতে দীর্ঘদিন ধরেই মানুষ ও হাতির সংঘাত চলছে। এতে একদিকে হাতির পায়ে পিষ্ট হয়ে মানুষের মৃত্যু হচ্ছে, অন্যদিকে বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারাচ্ছে হাতিও।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুরে গত ৩০ বছরে ৪৭টি হাতি মারা গেছে। একই সময়ে হাতির কারণে প্রাণ হারিয়েছেন ৬৭ জন মানুষ। এ ছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল ও ঘরবাড়ি; আর্থিক ক্ষতির পরিমাণও লাখ লাখ টাকা।

মানুষ ও হাতির সংঘাত কমাতে সরকার বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। আগে হাতির ভয়ে সীমান্ত এলাকার মানুষ নির্ঘুম রাত কাটাতেন। এখন দিনের বেলায়ও হাতির আক্রমণের ঘটনা ঘটায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তবে হাতি মানুষের খেতখামার বা বাড়িঘরে হামলা না করলেও অনেক ক্ষেত্রে হাতির অবস্থান জানামাত্রই কিছু মানুষ উত্ত্যক্ত করতে শুরু করছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা জানান, হাতির অবস্থান সম্পর্কে খোঁজখবর রেখে তারা দিনরাত সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক করছেন। পাশাপাশি হাতিকে উত্ত্যক্ত করা থেকে বিরত রাখতে হ্যান্ডমাইকে প্রচারণাও চালানো হচ্ছে।

নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের রেঞ্জার আব্দুল করিম জানান, দুই-তিন দিন ধরে ওই এলাকায় হাতির অবস্থান থাকলেও শুক্রবার থেকে সেগুলো পাশের দাওধরা এলাকায় চলে গেছে। হাতিকে উত্ত্যক্ত না করার বিষয়ে ইআরটি সদস্যদের মাধ্যমে নিয়মিত সচেতন করা হচ্ছে। পরশু রাতেও বাতকুঁচি এলাকায় হাতির অবস্থানের খবর পেয়ে স্থানীয়দের সতর্ক করা হয়।

তিনি বলেন, এরপরও কিছু মানুষ দা-কাঁচি নিয়ে হাতির ওপর হামলা চালাচ্ছেন, যা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ ধারালো অস্ত্র দিয়ে হাতিকে আঘাত করেছে—এমন প্রমাণ পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।

এদিকে সম্প্রতি নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় সংসদ সদস্য ফাহিম চৌধুরীর উদ্যোগে ১৪টি ইলেকট্রনিক ডিভাইসের এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে হাতির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা হাতির চলাচলের তথ্য পেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে পারছেন এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেরপুর ওয়াইল্ডলাইফ বিভাগের রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন জানান, হাতির বিচরণক্ষেত্রে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে হাতিকে উত্ত্যক্ত না করার বিষয়ে সচেতন করা হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বন বিভাগও উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে শিগগিরই ইআরটির মাধ্যমে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি