1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শেরপুরের গারো পাহাড়ে এবার হাতির আতঙ্কে মানুষ নয়, আতঙ্কে হাতিরাই! এসপির আশ্বাসে ময়মনসিংহে অনশন প্রত্যাহার ছাত্রনেতাদের এমপি মাজেদ বাবুর বাবা আর নেই, ঈশ্বরগঞ্জে শোকের ছায়া পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিল, আটক ৪ কিশোরগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু শেখ হাসিনাকে পাসপোর্ট-এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ বিশ্ব এতিম শিশু দিবস, এতিমদের অধিকার ও কল্যাণ নিশ্চিতের আহ্বান শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

ময়মনসিংহে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী ‘ময়মনসিংহ ইসলামী বইমেলা ২০২৬’। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় এবং সীরাতকেন্দ্রের আয়োজনে নগরের টাউন হল প্রাঙ্গণে ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এতে দেশের খ্যাতনামা ৫০টির বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার বিশেষ আয়োজন হিসেবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এ পর্বের নাম দেওয়া হয়েছে ‘নারীপ্রহর’।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংগঠনটির মজলিসে শূরার সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সীরাতকেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক মুফতি মুহিব্বুল্লাহ।

বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি মেলায় দেশের শীর্ষস্থানীয় আলেম, লেখক ও গবেষকদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন থাকবে। এর মধ্যে ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘আলোচনা ও নাশীদ সন্ধ্যা’। এতে নাশীদ পরিবেশন করবেন জনপ্রিয় নাশীদশিল্পী আবু রায়হান (কলরব)।

আয়োজকদের ভাষ্য, বই পড়ার প্রতি আগ্রহ তৈরি, ইসলামী জ্ঞানচর্চার প্রসার এবং পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। ময়মনসিংহসহ আশপাশের এলাকার বইপ্রেমী ও সর্বস্তরের মানুষকে মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি